বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পশ্চিম ঘানা’য় ভয়ানক বিস্ফোরণে ১৩ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১০.২৮ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

পশ্চিম ঘানার একটি শহরে, বৃহস্পতিবার একটি ভয়ানক বিস্ফোরণের ফলে, অন্তত ১৩ জন নিহত এবং ১৭৯ জন আহত হয়েছেন। একটি খনির জন্য বিস্ফোরক বহনকারী একটি ট্রাকের সাথে, একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে বিস্ফোরণটি হয় বলে, সরকার জানিয়েছে।

বিস্ফোরণের ফলে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়েছে। বোগোসো শহরের কাছের আপিয়াতে নামের জায়গায়, কয়েক ডজন ভবন গুঁড়িয়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোগোসো, খনিজ সমৃদ্ধ পশ্চিম আফ্রিকার এই দেশটির রাজধানী, অ্যাক্রা থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

এএফপি’র যাচাই করা ফুটেজ থেকে দেখা যায় যে, স্থানীয়রা ক্ষয়ক্ষতি দেখতে আগুন এবং কালো ধোঁয়ার কুন্ডলীর দিকে ছুটে যাচ্ছেন। একই সাথে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হেঁটে হেঁটে, জীবিতদের খোঁজার চেষ্টা করছেন এবং নিথর মৃতদেহগুলি বের করে আনছেন।

তথ্যমন্ত্রী কোজো ওপোং নক্রুমাহ, রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে মোট ১৩ জনকে মৃত হিসেবে নিশ্চিত করা হয়েছে, এবং ১৭৯ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

মন্ত্রী বলেন যে, প্রাথমিক লক্ষণগুলো একটি মাইনিং কোম্পানীর জন্য বিস্ফোরক দ্রব্য বহনকারী একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং তৃতীয় একটি গাড়ির মধ্যে সংঘর্ষের” প্রতি ইঙ্গিত করছে, যেই সংঘর্ষটি ঘটে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কাছে।

নক্রুমাহ আরও বলেন, আহত ১৭৯ জনের মধ্যে, ৪৫ জনকে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং “কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

ঘানার প্রেসিডেন্ট, নানা আকুফো-আডো ঘটনাটিকে সত্যিই দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনা বলে ব্যাখ্যা করেন। তিনি “নিহতদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এক সংবাদ বিবৃতিতে সরকার জানিয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দলকে,  দ্বিতীয় একটি বিস্ফোরণ প্রতিহত করতে এবং বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, সেখানে মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com