বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে সরে যেতে সতর্ক করলো চীন

  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ৭.০৩ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

চীনের সামরিক বাহিনী, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং সেটিকে সতর্ক করে সেখান থেকে সরিয়ে দিয়েছে বলে, দেশটির সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে। সে সময় যুক্তরাষ্ট্রের জাহাজটি, দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছের জলসীমায় ছিল বলেও জানানো হয়। বিতর্কিত এই জলসীমায় এটিই সর্বসাম্প্রতিক উত্তেজনাকর ঘটনা।

পিপলস লিবারেশন আর্মি’র সাউদার্ন থিয়েটার কমান্ড জানায় যে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ, ইউএসএস বেনফোল্ড, অনুমতি ছাড়া “অবৈধভাবে” চীনের জলসীমায় প্রবেশ করে। এতে করে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। চীনের নৌ ও বিমানবাহিনী জাহাজটিকে অনুসরণ করে।

তারা আরও বলে, “আমরা আন্তরিকভাবে দাবি করছি যাতে যুক্তরাষ্ট্র অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ড বন্ধ করে, নতুবা এটি অপ্রত্যাশিত ফলাফলের গুরুতর পরিণতি ডেকে আনবে ।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অস্বীকার করেছে যে, বেনফোল্ড জাহাজটিকে সতর্ক করে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপাতদৃষ্টিতে নিশ্চিত করেছে, যে জাহাজটি ঐ এলাকায় অবস্থান করছিল। তারা আরও জানায় যে, এই মিশনটি নৌপথে চলাচলের স্বাধীনতা রক্ষায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অঙ্গীকার প্রতিফলিত করে।

সপ্তম নৌবহরের মুখপাত্র মার্ক ল্যাঙফোর্ড এক বিবৃতিতে বলেন, “মিশনটি সম্পর্কে চীনের বিবৃতিটি মিথ্যা ।

বিবৃতিতে বলা হয়,  আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে” বেনফোল্ড, নৌবাহিনীর ভাষায়, নৌপথে চলাচলের স্বাধীনতা রক্ষার অভিযান পরিচালনা করছিল। এরপর জাহাজটি “আন্তর্জাতিক জলসীমায় স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা অব্যাহত রাখে ।

চীনের সীমানার দাবি চ্যালেঞ্জ করতে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রায়শই দক্ষিণ চীন সাগরে এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে।

দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করে, সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। এই এলাকাটি দিয়ে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌচলাচল পথ গিয়েছে। সেখানে গ্যাসক্ষেত্রও রয়েছে এবং সমুদ্রে মৎস্য আহরণের জন্যও এলাকাটি উপযুক্ত ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com