শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

রাজশাহীতে ছাত্র বলাৎকার অভিযোগে, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ৬.৪৮ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারা উপজেলায় ৯ বছরের ছাত্রকে বলাৎকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাকিল আহমেদ (২০) বাগমারা উপজেলার স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, বাগমারা উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের কোরআন শিক্ষার কার্যক্রম চলছে আসছে। অভিযোগ, গত বুধবার মাদ্রাসার এক ছাত্রকে কর্তব্যরত শিক্ষক শাকিল নিজ কক্ষে ডেকে নিয়ে যান। পরে ছাত্রকে তার কক্ষেই বলাৎকার করেন শাকিল। ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রকে হুমকিও দেন তিনি। পরে সে বাড়িতে গিয়ে অভিভাবকদেরকে বিষয়টি জানায় এবং মাদরাসায় আর যাবে না বলে জানিয়ে দেয়।

ওসি জানান, ওই ছাত্রের পরিবারের মাধ্যমে বিষয়টি জানার পর বাগমারা থানার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং  শিশুটির সঙ্গে কথা বলে। এ সময় শিশুটি বলাৎকারের বর্ণনা দিলে বৃহস্পতিবার রাতেই পুলিশ মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শাকিলকে আটক করে। রাতে শিশুর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com