সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৮৮৮ জন আক্রান্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৫.০২ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৮০ জনে। নতুন করে আরও ১০ হাজার ৮৮৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৭৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন করোনা থেকে সুস্থ হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৭টি ল্যাবে ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪০ হাজার ৮৯৮টি। করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ এক জন ও নারী তিনজন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন।

আজ মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন ও চট্টগ্রাম বিভাগে দুইজন। এদের মধ্যে সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com