বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের পাশে ৫জি পরিষেবা স্থাপন আপাতত স্থগিত করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৩.৩১ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন গুরুত্বপূর্ণ কিছু বিমানবন্দরের পাশে ৫জি পরিষেবা স্থাপন আপাতত স্থগিত করেছে। ৫জি পরিষেবা বিমান চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে বলে এয়ারলাইসগুলোর আশঙ্কা প্রকাশের সুত্র ধরে এই সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠান দুটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্ততায় এয়ারলাইনসগুলো এবং টেলিকম প্রতিষ্ঠান দুটি মঙ্গলবার (১৮ জানুয়ারি) এই সিদ্ধান্তে উপনীত হয়।

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা ৫জি পরিষেবার উদ্বোধন করলেও ফেডারেল অফিস কর্তৃক নির্ধারিত কয়েকটি বিমানবন্দরের ২ মাইল পর্যন্ত এলাকায় অবস্থিত নতুন এই তরঙ্গদৈর্ঘের সেল টাওয়ারগুলো চালু করবে না। কতদিন এই টাওয়ারগুলো বন্ধ রাখা হবে তা জানায়নি প্রতিষ্ঠান দুটি।

এই স্বিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এতে করে যাত্রীদের চলাচল, কার্গো পরিবহন বাধাগ্রস্থ হবে না। অন্তত ৯০ শতাংশ বেতার টাওয়ার নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতে পারবে।

প্রশাসন এ বিষয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

ফেডারেল কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠান দুটির সম্মতি থাকলেও অনেক বিমানে যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে ৫জি পরিষেবা চালু করা এখনই সম্ভব হবে না।

বিমানসংস্থা ডেলটাও জানিয়েছে, গত সপ্তাহে ৫জি চালু করতে বিমানবন্দরে আরোপিত বিধিনিষেধের কারণে খারাপ আবহাওয়ায় বিমান উড্ডয়নে ব্যাঘাত ঘটতে পারে।

নতুন হাই-স্পিড ওয়্যারলেস পরিষেবাটি রেডিও স্পেকট্রামের এমন একটি অংশ ব্যবহার করে যা অল্টিমিটারে ব্যবহৃত অংশটিরই মতো। এই ডিভাইসটি মাটির ওপর থেকে বিমানের উচ্চতা পরিমাপ করে। ভিজিবিলিটি দুর্বল হলে পাইলটদের অবতরণ করতে সাহায্য করার জন্য অল্টিমিটার ব্যবহার করা হয় এবং তারা প্লেনের অন্য সিস্টেমের সঙ্গেও সংযোগ রাখে।

ভূমি থেকে বিমানের উচ্চতা পরিমাপের জন্য অল্টিমিটার নামে যে যন্ত্র ব্যবহৃত হয়, নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস পরিষেবাটি তার কাছাকাছি রেডিও স্পেকট্রামের একটি অংশ ব্যবহার করে। দৃষ্টিসীমা ক্ষীণ হলে বিমান চালকেরা অল্টিমিটার ব্যবহার করেন।

এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন বলে, তাদের সরঞ্জামগুলো বিমানের বৈদ্যুতিক যন্ত্রপাতিতে কোনোরকম হস্তক্ষেপ করবে না এবং প্রযুক্তিটি ইতিমধ্যেই অন্য ৪০টি দেশে নিরাপদে ব্যবহার করা হচ্ছে।

যদিও আমেরিকান, ডেলটা, ইউনাইটেড এবং সাউথ–ইস্টসহ আরও ১০টি যাত্রী ও পণ্য পরিবহনকারী এয়ারলাইনসের প্রধান নির্বাহীরা জানিয়েছেন, ৫জি পরিষেবা আগের ধারণার চেয়েও বেশি মারাত্মক হবে। কারণ অনেকগুলো বড় বিমানবন্দর গত সপ্তাহে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ঘোষিত ফ্লাইট বিধিনিষেধের অধীন ছিল যাদের কাছাকাছি ৫জি পরিষেবা মোতায়েন করা হয়েছিল। তারা আরও জানান এই বিধিনিষেধ শুধু যখন দৃষ্টিসীমা ক্ষীণ তখনকার জন্যই সীমাবদ্ধ থাকবে না।

“যতদিন পর্যন্ত আমাদের বিমান চলাচলের প্রধান কেন্দ্রস্থলগুলো বিমান চলাচলের জন্য পুরোপুরি উপযুক্ত না হচ্ছে ততদিন অধিকাংশ যাত্রী এবং পণ্য পরিবহন সেবা বন্ধ রাখতে হবে। তার মানে গতকালের মতো এগারো শরও বেশি ফ্লাইট এবং ১০ হাজার যাত্রীকে যাত্রা বাতিল, পরিবর্তন বা বিলম্বের শিকার হতে হবে, প্রধান নির্বাহীরা ফেডারেল কর্মকর্তাদের লেখা এক চিঠিতে সোমবার জানান। তারা আরও বলেন, “সত্যি বলতে এমন হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে”।

এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন শত শত কোটি ডলার খরচ করেছে এই প্রকল্পের পেছনে। ডিসেম্বরে চালু করার পরিকল্পনা থাকলেও এয়ারলাইনসগুলোর উদ্বেগের কারনে সেটি জানুয়ারিতে পিছিয়ে আনা হয়।

এটিঅ্যান্ডটির সিইও জন স্ট্যানকি এবং ভেরাইজনের সিইও হ্যান্স ভেস্টবার্গ প্রকল্প বাতিলের অনুরোধ সম্বলিত অনেকগুলো চিঠি পেয়েছিলেন। সেগুলোতে তাদের ভাষায় “ব্যাঙ্গ” ও “শ্লেষ” ছিল বলেই তারা সেসব অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। হোয়াইট হাউসের হস্তক্ষেপের পরেই বিষয়টি নিয়ে আবার সিদ্ধান্ত নেন তারা। এই দুই সিইও বলেন, তারা স্বল্প দিনের জন্যে প্রকল্পটি পেছালেও ভবিষ্যতে আর কোনো সমঝোতা করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com