শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাপ ছেলের যাবজ্জীবন !

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৬.৪১ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গলাটিপে হত্যার ঘটনায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম ও তার ছেলে মো. জুয়েল। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। আসামিদের অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করা হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরোধীয় জমি থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রায়পুর থানায় নিহতের বাবা ইসমাইল জবি উল্যা ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর এ মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com