বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে রপ্তানি বাড়াতে কাজ করুন: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ৬.২০ পিএম
  • ৮৩৮ বার পড়া হয়েছে

বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি আমদানিনির্ভর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি বাড়াতে কাজ করার জন্য দেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মধ্যপ্রাচ্যের নয়টি দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ও রপ্তানির ক্ষেত্রে কোন দেশে কোন পণ্য এবং কি পরিমাণ চাহিদা রয়েছে তা আপনাদের জানতে হবে। সে অনুযায়ী আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে।

সোমবার শাংগ্রিলা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।সম্মেলনে অংশ নেয়া রাষ্ট্রদূতদের মধ্যে ছিলেন- সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান, ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার, ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার, ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।

সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।কোনো প্রবাসীকে বিদেশের মাটিতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, রাষ্ট্রদূতদের সেভাবে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্সের সবচেয়ে বড় অংশটি আসে।প্রধানমন্ত্রী বলেন, বিদেশি চাকরি প্রত্যাশিরা যাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রতারণার শিকার না হয় এবং বিদেশে যাওয়ার জন্য কাউকে যাতে বাড়তি ঠাকা দিতে না হয়। ‘এজন্য আমাদের সকলকেই কাজ করতে হবে। গ্রামঞ্চলে প্রচারণ বাড়াতে হবে।এক পর্যায়ে রাষ্ট্রদূতদেরকে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার নির্দেশ দেন শেখ হাসিনা।সেই সাথে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের বিদেশি রাষ্ট্রগুলোতে ‘মুজিব বর্ষ’ পালনে কর্মসূচি গ্রহণেন পাশাপাশি বিভিন্ন দেশের সরকারের সাথে যোগাযোগ করতে বলেন।প্রধানমন্ত্রী তার বক্তব্যে নারী ক্ষমতায়ন এবং সমুদ্র অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের ওপর জোর দেন।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত আরেকটি বই ‘আমার দেখা নয়া চিন’ (দ্য নিউ চীন অ্যাজ আই স) প্রকাশিত হতে যাচ্ছে।সম্মেলনে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com