সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৬.৩২ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ০৬ শতাংশ।
গতকাল সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জন। গতকাল ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫ হাজার ২২২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৮৯ জন। শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১৮ দশমিক ৮৫ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন। সুস্থতার হার ৯৫দশমিক ৬২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com