সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেয়া হতে পারে :স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১০.২৬ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সরকার আরোপিত ১১ দফা বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেয়া হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

তিনি বলেন, আমরা মাত্রই ১১ দফার একটি কঠোর বিধিনিষেধ দিয়েছি। আমরা জনসাধারণকে এই নির্দেশনা মানতে আহ্বান করবো। এই নির্দেশনা মানলে দেশে লকডাউনের প্রয়োজন হবে না। নির্দেশনা না মানলেই লকডাউন দেয়ার চিন্তা রয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটিস্ক্যান ও ডায়লাসিস ইউনিট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে, সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। লকডাউন দিলে দেশের ক্ষতি, আমরা সেদিকে যেতে চাই না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাণিজ্যমেলাসহ অনেকস্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোন বিকল্প নাই। মাস্ক পরতে হবে যাতে আমরা সংক্রমিত না হই।

মন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা দ্রুত সংক্রমিত হচ্ছে। গতকালের হিসাবে একদিনে ৪ হাজার ৪০০ জন সক্রমিত হয়েছে। এ হিসাবে সক্রামণের হার প্রায ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন ৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে টিকা নিতে হবে।

এর আগে ১০ জানুয়ারি করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ১১ দফা কঠোর বিধিনিষেধ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে এ বিধিনিষেধ কার্যকর শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com