সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনা একদিনে সংক্রমিত ৩৩৫৯ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৫.৪০ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৩৫ শতাংশ। আগের দিনে সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনায় ১২ জন মারা গেছে। এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জন। গতকাল ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৯১৬ জন।
দেশে এ পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৭ জন। শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ১৩ দশমিক ২৭ শতাংশ। আজ ঢাকা জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছে।
আজ ঢাকা বিভাগে ৮ জন ও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে ৪ জন মারা গেছে। তবে রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ৩০২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com