রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে : সি ই সি

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ১০.২৫ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে।
তিনি বলেন, ‘প্রার্থীরা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়াননি। সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে।
তিনি আজ নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন।কে এম নূরুল হুদা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যারা রাজনীতি করেন, তারা তাদের মতো করে অনেক কথা বলতে পারেন।

আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোনো সুবিধা হয়, হতে পারে। তবে আমাদের পক্ষ থেকে কোনো রকমের শৈথল্য নেই।
করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে সিইসি বলেন, ‘এখন নির্বাচনী সভা-সমাবেশ বন্ধের সুযোগ নেই। তবে বড় ধরনের কোনো নির্দেশনা আসলে বিষয়টি অবশ্যই দেখা হবে।

পাশাপাশি ভোটের দিন সব কেন্দ্রে ভোটার এবং এ কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে এজন্য তাকে আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com