সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৭.৩২ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ১০৫ জনে। নতুন করে আরও ২২৩১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২০৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২৬ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৬ হাজার ৮১৬টি। করোনা শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

মারা যাওয়া তিনজনই পুরুষ। তাঁদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ঢাকার বাসিন্দা দুইজন ও রাজশাহীর বাসিন্দা একজন। তাঁরা সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে গতকাল রোববার করোনায় আক্রান্ত হয়েছিল ১৪৯১ জন এবং শনাক্তের পরিমাণ ছিল ৬ দশমিক ৭৮। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ঠিক ১০ দিন পরে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com