শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান

  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ৯.৪২ এএম
  • ৭১৬ বার পড়া হয়েছে

মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। এর আগে বৃহস্পতিবার দুপুরে তিনি ৯৯৯ ফোন করে সহযোগিতা চান।

এরপর বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়। পুলিশের একটি দল মুরাদ হাসানের বাসায় যায়। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন মুরাদ হাসানের স্ত্রী।

মুরাদ হাসানের স্ত্রী জাহানারা এহসান ফোন করে অভিযোগ করেন, তাকে ও সন্তানদের মারধর, মানসিক নির্যাতন করা ছাড়াও মেরে ফেলার হুমকি দিয়েছেন তার স্বামী। তিনি বলেন, মুরাদ হাসান কিছুদিন ধরে অকারণেই আমাকে ও সন্তানদের গালিগালাজ করছিলেন, চালাচ্ছিলেন মানসিক নির্যাতন। সেই সঙ্গে দিচ্ছিলেন হত্যার হুমকি।

জাহানারা এহসান বলেন, আগের মতোই আজ দুপুরে মুরাদ হাসান আমাদের গালিগালাজ করেন। একপর্যায়ে মারতে উদ্যত হন। এরপর আমি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাই।

এর আগে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথোপকথনের অডিও ভাইরাল হলে বিতর্কের মুখে পড়েন মুরাদ হাসান। পরে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় তাকে।

গত ১ ডিসেম্বর ফেসবুক লাইভে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অসৌজন্যমূলক বক্তব্য দেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে। যা সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রতিবাদ জানায় সাধারণ জনগণ থেকে বিভিন্ন সংগঠন। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও। পরবর্তীতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com