শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কুমিল্লার লাকসামে বাস ও সিএনজিরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৩.০৭ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আত্মীর জানাজায় যাওয়ার পথে কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা একই পরিবারের ৪ যাত্রী নিহত ও ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়া চৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ী গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন।

জানা যায়, ফেনিতে বাহারের চাচা শশুরের জানাযায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী বিআরটিসি ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৮৪ ও ফেনিগামী সিএনজি অটোরিকশা কুমিল্লা (থ ১১-৫৬৯৩) কালিয়া চৌঁ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ী গোলাপ নাহার মারা যান।
পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুলের মৃত্যু হয়।

খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।

এদিকে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করেছে লালমাই হাইওয়ে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com