রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নওগাঁয় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১১.৩২ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন, শিক্ষা, শান্তি, প্রগতির
ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় কেক কাটা,
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (০৪
জানুয়ারি) নওগাঁ জেলা ছাত্রলীগের আয়োজনে সকাল ৯ টায় আওয়াামীলীগের দলীয়
কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানসহ জাতীয় ৪ (চার) নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, শহীদদের স্মরণে এক
মিনিট নীরবতা পালন ও কেক কেটে নানা আয়োজনে উদযাপন করা হয়। এর পর সকাল ১১টায়
জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের
প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ  সময় কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলা
ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল
জন, সাবেক সংসদ সদস্য নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল
মালেক, সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা প্রমূখ। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক
আমানুজ্জামান শিউলের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে, নওগাঁ জেলা আওয়ামীলীগের
সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল,বিভাস মজুমদার গোপাল, সদর উপজেলা
চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর থানা
আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মোঃ জালাল হোসেন প্রমুখ
সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা ও ছাত্রলীগের বিভিন্ন
পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বাংলাদেশ ছাত্রলীগ এর দীর্ঘ
রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর
আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ
ভূমিকা পালন। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা,
৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী
ভূমিকার কথা স্মরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com