সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১১ জন আক্রান্ত

  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৯.৪৮ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি, নতুন করে ১১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় সাতজন এবং ঢাকার বাইরে চারজন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জন। এর মধ্যে ঢাকায় ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৩২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩২ জন।

প্রতিবেদনে ২০২২ সালের হিসাব দেখানো হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে ২ জানুয়ারি পর্যন্ত ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যাও ৪৯ জন। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে শূন্য। প্রতিবেদনে ২০২২ সাল থেকে হিসাব শুরু করা হয়েছে।

এদিকে গত ৩১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮ হাজার ২৬৫ জন। এ ছাড়া ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com