রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আগামীকাল দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা বিএনপির

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১.২২ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ‘ভোটাধিকার হরণের’ তৃতীয় বার্ষিকী পালন উপলক্ষে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর ‘নিশিরাতে ভোটাধিকার হরণের’ তৃতীয় বার্ষিকী উপলক্ষে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মির্জা ফখরুল বলেন, সভায় সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজদের দ্রুত উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষেকে আহ্বান জানানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘সভা মনে করে, অনির্বাচিত সরকারের সব স্তরে যে জবাবদিহিহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে তারই ফলশ্রুতিতে এইভাবে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com