মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পাট পাতার চা পান করার অফিসিয়াল নির্দেশ রয়েছে -জেলা প্রশাসক ময়মনসিংহ

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১০.৪৩ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ  :  ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেছেন, পাট পাতার চা পান করার জন্য অফিসিয়াল নির্দেশ রয়েছে। পাটের বহুমুখী ব্যবহারের একটি পাট পাতার চা পান। পণ্যের মোড়কে প্লাস্টিক ব্যবহার বন্ধ করে পাট পন্য ব্যবহার বাড়াতে হবে। যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০২১ এর প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ র্শীষক উদ্ধুদ্ধকরণ সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজান উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম।

ময়মনসিংহের পাট অধিদপ্তরের মুখ্য পরির্দশক আলমগীর হোসেন এর অনুষ্ঠান পরিচালনায় আরো বক্তব্য রাখেন- পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী আকন্দ, জাতীয় পাটখাত সমন্বয় কমিটির সদস্য সৈয়দা সেলিমা আজাদ, মেছুয়া বাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিধুভুষন সাহা রায়, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম প্রমুখ। সেমিনারে পাটচাষী, পাট ব্যবসায়ীসহ, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com