সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইউক্রেনের বিমান বিধ্বংসের দায় স্বীকার করলো ইরান

  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ১২.১৭ এএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ এক টুইট বার্তায় লিখেছেন এই মারাত্মক ভুলের জন্য ইরান গভীর ভাবে দুঃখিত। তিনি আরো বলেন ইরানের সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীন তদন্তে এই উপসংহারে বলা হয়েছে যে ভুলবশত নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্রটি , ইউক্রেনের ঐ বিমান বিধ্বস্তের কারণ যাতে নিরপরাধ ১৭৬ জনের প্রাণ হানি ঘটেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ভয়াবহ ট্র্যাজেডি ও অমার্জনীয় ভুলের বিচার হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জরিফ টুইটারে দেয়া বার্তায় লেখেন, এ ছিল এক দুঃখের দিন। যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ অভিযানের কারণে যে সংকট তৈরি হয়, তার ফলেই এই ভ্রান্তি।

আজ দিনে আরো আগের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ঐ বিমান ভূপতিত করার জন্য সম্পুর্ণ দোষ স্বীকার করার আহ্বান জানান। ভলোদিমির জেলেন্সকি বলেন তিনি চান এ ব্যাপারে সম্পুর্ণ এবং খোলামেলা তদন্ত করা হোক, দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা হোক , মৃতদের দেহাবশেষ ফেরত দেয়া হোক, ক্ষতিপূরণ দেয়া হোক এবং কুটনৈতিক পথে সরকারি ভাবে ক্ষমা চাওয়া হোক।

জেলেন্সকি পরে জানান যে তদন্ত যাতে দ্রুত এবং নিরপেক্ষ ভাবে পরিচালিত হয় তার জন্যে ইরান পর্যাপ্ত ছবি ভিডিও এবং অন্যান্য উপাদান দিয়েছে। ইউক্রেনের বিশেষজ্ঞরা ইরানের কাছ থেকে পুর্ণ সহযোগিতা পেয়েছেন , তাঁদেরকে বিমান বিধ্বস্ত হবার জায়গা পরিদর্শনের অনুমতি দেয়া হয়েছে , প্লেনের ডেটা রেকর্ডারও দেয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনার যারা শিকার হয়েছেন তাঁদের স্বজনদের জন্য এ ব্যাপারে স্বচ্ছতা ও সুবিচার দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com