রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৫.৩৭ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে।
আজ রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্য ‘সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে’ এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। এজন্য সবসময় তাদের ভোট থেকে পলায়নপর মনোবৃত্তি। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি, ২০১৮ সালে নির্বাচন থেকে পালাতে চেয়েছিলো। পরবর্তীতে অনেক নাটকীয়তার পরে আবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলো। অপরদিকে আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের ওপর বিশ্বাস করে। আওয়ামী লীগ তার ইতিহাসে জনগণের রায় ব্যতিরেকে অন্য কোনোভাবে ক্ষমতায় যায়নি। আর বিএনপি’র ইতিহাস হচ্ছে চোরাপথে ক্ষমতায় যাওয়া।
বিএনপি’র ঊর্ধ্বতন নেতাদের জনগণের ওপর কোনো আস্থা নেই বিধায় সংলাপ নিয়ে তারা এ ধরণের বক্তব্য দিচ্ছেন, নির্বাচন নিয়েও অবান্তর কথা বলছেন উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তারা যে জনগণ থেকে অনেক দূরে সরে গেছে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না, সেটি তারা জানেন। তাই এখন বিএনপি চোরাগলির পথ খুঁজছে, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। কিন্তু চোরাগলির পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে।’
এসময় কয়েকটি ছোট রাজনৈতিক দল সংসদ নির্বাচনকালে দেশ পরিচালনার জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে, এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতিতে পরিত্যক্তদের পুণর্বাসনের জন্য বিশেষ ধরণের সরকার গঠনের কোনো প্রয়োজন বা সুযোগ কোনোটাই নেই। বিএনপি’র সাথে জোটবদ্ধ কিছু কিছু রাজনৈতিক দলের যারা জাতীয় সরকারের প্রস্তাব দিচ্ছেন, তারা সবাই পরিত্যক্ত রাজনীতিবিদ। তারা একসময় অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন, কিন্তু এখন রাজনীতিতে তারা পরিত্যক্ত। রাজনীতিতে পরিত্যক্তরা তাদের পুণর্বাসনের লক্ষ্যে এ ধরণের প্রস্তাব দিচ্ছেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এর বাইরে কোনো সুযোগ নেই।
সোমবার পাবনাতে বিএনপির সমাবেশে নিজেদের মধ্যে সংঘর্ষ ও একজন যুবদল নেতার ছুরিকাহত হওয়ার ঘটনা এবং সেই সমাবেশেই বিএনপিনেতাদের মন্তব্য ‘সরকার বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করছে’ এ নিয়ে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপিকে দুর্বল করার জন্য অন্য কারো প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে দিচ্ছে, তাদের এই মরামারিগুলোই হচ্ছে তার বহিঃপ্রকাশ। বিএনপি যেখানেই সমাবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি যে, সেখানেই নিজেরামারামারি করে নিজেদের সমাবেশ পন্ড করে দিচ্ছে। এ ধরণের ঘটনা শুধু পাবনাতে নয়, সারাদেশেই ঘটছে। তবে ফেনীতে তারা কি কারণে সমাবেশ স্থগিত করেছে জানি না, যদি জয়নাল হাজারীর মৃত্যুতে সমাবেশ স্থগিত করে থাকে সেজন্য তাদের ধন্যবাদ জানাই।

এর আগে বাসভবন থেকে অনলাইনে নিজ নির্বাচনী এলাকায় রাঙ্গুনিয়ায় মন্ত্রীর পারিবারিক দাতব্য সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চান এবং বলেন, ‘আমাদের নৌকা মার্কার আওয়ামী লীগ সরকার সবসময় আপনাদের পাশে আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com