শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবং ডোপ টেস্ট চলমান রাখার সুপারিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১১.৫২ পিএম
  • ৭০৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবং ডোপ টেস্ট চলমান রাখার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সভায় অংশ গ্রহণ করেন।
সভায় তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ এর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়।
সভায় চলমান কোভিড-১৯ পরিস্থিতি (করোনা ভাইরাস) ও দেশের সমসাময়িক পরিস্থিতির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থাসমূহের গৃহীত কার্যক্রমের উপর আলোচনা করা  হয়।
সচিব সুরক্ষা সেবা বিভাগ, আইজিপি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com