রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১০.২৯ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদে (ঘোড়া প্রতীকের) স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এনামুল হক রঞ্জুর প্রচার-প্রচারণার কাজে ও পোস্টার লাগাতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

ঘোড়া প্রতিকের প্রচারনার কাজে নৌকাপ্রতীকের সমর্থকরা নির্বাচনী প্রচারণায় বাধা ও প্রাণনাশের হুমকি করণ প্রসঙ্গে কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) এর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন, স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এনামুল হক রঞ্জু। এছাড়াও অনুলিপি সদয় অবগতির জন্য, জেলা প্রশাসক সিরাজগঞ্জ,পুলিশ সুপার সিরাজগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সার্কেল অফিসার কামারখন্দ, অফিসার ইনচার্জ কামারখন্দ থানায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঝাটিবেলাই বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে কর্মীসমর্থকরা এ সময় স্বতন্ত্রপ্রার্থী এনামুল হক রঞ্জু বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান এবার জনগণ আমাকে চাচ্ছে যার কারণে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। এর কারণে প্রথম থেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আমাকে চাপ সৃষ্টি করা হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য।

কিন্তু জনগণের কথা চিন্তা করে এখনো মাঠে রয়েছি, তবে বর্তমানে বিভিন্ন এলাকায় আমার প্রচার-প্রচারণায় তারা বাধা সৃষ্টি করছে সরকার দলীয় সমর্থকরা। এ বিষয়ে আমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এর একটা ব্যবস্থা নেন এছাড়াও আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে তারা অপমান-অপদস্ত করছে এর আমি সঠিক বিচার চাই। অপর দিকে, উপজেলার একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান (আনারস প্রতীক) সিরাজ-উ-দ্দৌলা শফী সরকারদলীয় প্রার্থী আব্দুল মালেক খানের সমর্থকদের বিরুদ্ধে পোস্টার ছেড়া এবং প্রচারণায় বাধা দেওয়ার কথা জানিয়েছেন।

বিষয়টি নিয়ে সরকারদলীয় (নৌকা প্রতীক) আব্দুল মালেক খানের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) আব্দুর রহিম জানান, এই বিষয়ে আমি এখনো অবগত নই তবে এরকম করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, এ বিষয়ে আমি অবগত রয়েছি নির্বাচন বিধিমালা নিয়ে ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি বিষয়টা গতকাল (মঙ্গলবার) দেখে এসেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com