শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বংশাল এলাকা থেকে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৩.৫৫ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- নাদিম মাহমুদ, মোঃ ইমরান হোসেন, মোঃ সবুজ হাওলাদার, মোঃ মেহেদী হাসান ও মোঃ জামাল উদ্দিন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর, ২০২১) রাত ২:৩৫ টায় বংশাল থানার সিদ্দিক বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে বংশাল থানার সিদ্দিক বাজার এলাকার শহীদ নজরুল ইসলাম স্মরণির নর্থ সাউথ রোডে কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নাদিম, ইমরান, সবুজ, মেহেদী ও জামালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১৪ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com