সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

জেএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৩.৪৩ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার  ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা একটি অফিস আদেশে বলা হয়, ২০২১ সালের জেএসসি বা জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করতে শিক্ষার্থীদের কোন ‘ফি’ দিতে হবে না।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর থেকে জেএসসি’র ফরম পূরণ শুরু হয়। ২০ ডিসেম্বরের মধ্যে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।
ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না এবং তারা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে বলে ৩০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com