শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের ‘রাই’ আঘাতে ঘরছাড়া হাজারও বাসিন্দা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯.৪০ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

শক্তিশালী টাইফুনের (‘রাই’) আঘাতে ফিলিপাইনের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর এবং সমুদ্র সৈকতের রিসর্ট ছেড়ে পালিয়েছে। কর্তৃপক্ষ বলছে আরও ধ্বংসাত্মক বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টিপাত হতে পারে। রাজ্য আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ বৃস্পতিবার টাইফুন ‘রাই’ এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৬৫ কিলোমিটার, যা বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের মধ্য ও দক্ষিণাঞ্চলের দিকে এগোচ্ছে। দ্য ন্যাশনাল নিউজ।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়টি বিকেলে ১৯৫ কিলোমিটার বেগে সিয়ারগাও দ্বীপের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলাকায় আঘাত হানতে পারে। ধ্বংসাত্মক টাইফুনের প্রবল বাতাসে অবকাঠামো, স্থাপনা ও গাছপালা মারাত্মক ক্ষতি হতে পারে।

জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, প্রশান্ত মহাসাগর জুড়ে ঝড়ের কারণে ৪৫ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয় চেয়েছে। এর মধ্যে বড়দিনের আগে দেশটির বিখ্যাত সমুদ্র সৈকত এবং ডাইভ স্পট পরিদর্শন করা দেশীয় পর্যটকরাও অন্তর্ভুক্ত রয়েছে।

টাইফুনের রাই এর আতঙ্কে এরইমধ্যে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েক ডজন বন্দর অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া ব্যুরো বলেছে, এর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রাণ সংহারী বন্যা হতে পারে।

খবরে বলা হচ্ছে, তাইফুন ‘রাই’ স্থানীয়ভাবে ‘ওডেট’ নামে পরিচিত। টাইফুনটি ঝড় মওসুমের শেষের দিকে দেশটিতে আঘাত হানল। বেশিরভাগ ঘূর্ণিঝড় জুলাই থেকে অক্টোবরের মধ্যে সৃষ্টি হয়। আগামী শনিবার দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে টাইফুনটি ভিয়েতনামের দিকে অগ্রসর হবে। এর আগে এটি ভিসায়াস অঞ্চল, মিন্দানাও এবং পালাওয়ান দ্বীপপুঞ্জ জুড়ে ছড়িয়ে পড়বে।

বিশ্ব উষ্ণায়ণের কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। দেশটিতে প্রতি বছর গড়ে ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে। যা সাধারণত দরিদ্র অঞ্চলের ফসল, ঘরবাড়ি এবং অবকাঠামো নিশ্চিহ্ন করে দেয়৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com