রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

স্বচ্চতা, জনপ্রিয়তা,যোগ্যতা বিবেচনা করেই নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে,অপু উকিল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৭.৫৭ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ সোমবার কেন্দুয়া উপজেলার সাউদপাড়াস্থ উকিল বাড়ির প্রিয় প্রাঙ্গণে ১৩টি ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক এম.পি লেখক ও পানকৌড়ি নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক অপু উকিল বলেছেন, স্বচ্চতা, জনপ্রিয়তা সহ সব দিকের যোগ্যতা বিবেচনা করেই নৌকা মার্কার মনোনয়ন দিয়েছেন দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মনোনয়ন এই বিবেচনাই হয়েছে। তিনি বলেন, একটি মহল নৌকা মার্কার প্রার্থীদের জনপ্রিয়তায় ঈর্শান্বীত হয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ইউনিয়নের মধ্যে নতুন ঘটনা সাজিয়ে নৌকা মার্কার প্রার্থীদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মামলা দায়েরের চেষ্টাও করবে তারা। এর থেকে সকলকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান তিনি। অধ্যাপক অপু উকিল আরো বলেন, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের ঘাড়ে চেপে বসেছে বিএনপি ও জামাতের ভুত। তারা মিষ্ট মিষ্ট কথা বলে, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের নৌকার বিরুদ্ধে নির্বাচনের অংশ নেয়ার জন্য উদ্ভুদ্ব করছে।

মূলত তারা নৌকার কল্যান চায় না। চায়না শেখ হাসিনার হাত শক্তিশালী হোক। অপু উকিল বলেন, তাদেরকে রুখে দাঁড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সকল সৈনিকদেরকে কঠিন ঐক্য গড়ে তুলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। রবি ও সোমবার কেন্দুয়া উপজেলার সাউদপাড়াস্থ উকিল বাড়ির প্রিয় প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৫ জানুয়ারির নির্বাচন নৌকা মার্কার নির্বাচন। সকলকে ঘরে ঘরে গিয়ে জাগাতে হবে শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। তিনি দলীয় সকল শ্রেণির নেতাকর্মীদেরকে কোমড় বেঁধে নৌকা মার্কার প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে কাজ করার পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com