রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৬.২৮ পিএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায়৩জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩১ জনের। নতুন করে আরও ৩৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৬৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ২২ হাজার ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৯১৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৭৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ।

মৃতদের মধ্যে পুরুষ দুজন ও নারী একজন।  এ নিয়ে নারীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১০১ জন, পুরুষ ১৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন। সবাই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com