ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত এক গ্রাহকের মামলায় জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
দুই অভিনেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আগাম জামিন মঞ্জুর করেন।
শবনম ফারিয়ার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ এবং রাফিয়াত রশিদ মিথিলার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা জামিনের শুনানি করেন।
এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা তাঁর ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তাঁর টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন