সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইরানের বিরুদ্ধে সামরিক বাহিনীর সীমিত ব্যবহারের আইন পাস

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ৩.৪৯ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার একটি আইন অনুমোদন করেছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে ইরানের সঙ্গে সহিংসতায় তিনি যেন সামরিক বাহিনীকে ব্যবহার না করেন। এই আইনের পক্ষে ভোট পড়ে ২২৪টি।

এর আগে এক বিবৃতিতে, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গত সপ্তাহে কংগ্রেসের সাথে পরামর্শ না করে বিমান হামলা চালিয়ে ইরানের কুডস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করার জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন।

তিনি বিমান হামলাকে একটি “উস্কানিমূলক এবং অপ্রাসঙ্গিক” পদক্ষেপ হিসাবে অভিহিত করেন যা যুক্তরাষ্ট্রের সেনা এবং কূটনীতিকদের বিপন্ন করে তোলে।

ঐ আইনে কংগ্রেস যুদ্ধ ঘোষণা না করা পর্যন্ত বা সংবিধিবদ্ধ অনুমোদন না দেয়া পর্যন্ত অথবা যুক্তরাষ্ট্র, তার অঞ্চল বা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আসন্ন আক্রমণ থেকে রক্ষা ব্যতীত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাহিনীর ব্যবহার বন্ধ করার জন্য প্রেসিডেন্টকে আহ্বান জানানো হয়েছে।

পেলোসি বলেন, “প্রশাসনের উচিত একটি তাত্ক্ষণিক, কার্যকর কৌশল অবলম্বন করা যা সহিংসতা বৃদ্ধি রোধ করে। যুক্তরাষ্ট্র এবং বিশ্ব এই যুদ্ধের বোঝা বহন করতে পারবে না।

প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকায়, এই আইনটি সহজেই পাস হবে বলে আশা করা হয়েছিল, তবে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে এর ভাগ্য কি হবে তা স্পষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com