সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইরান ভুলবশত ইউক্রেনের বিমানটি ভূপাতিত করেছে:ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ৩.৪১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন যে ইরান ভুলবশত ইউক্রেনের বিমানটি ভূপাতিত করেছে।”ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ সম্পর্কে ট্রাম্প বলেন,” কেউ কোনো ভুল করে থাকতে পা্রে। “কিছু লোক বলছে যে এটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। ব্যক্তিগতভাবে, আমি তা মনে করিনা।

ইরানের কর্মকর্তারা বলছেন বুধবার ভোরে বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ২৪০০ মিটার উচ্চতায় ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। কিয়েভের উদ্দেশ্যে রওয়ানা হওয়া ঐ বিমানের ক্রু সহ ১৭৬জন নিহত হয়।এর মধ্যে ৬৩ জন ছিলেন ক্যানাডার নাগরিক।

তবে সরকারী সূত্রগুলি ভিওএকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্যাটেলাইটের ডেটা এবং চিত্র পরীক্ষা করে দেখেছেন এবং তাদের মতে তেহরান থেকে যাত্রা করার ঠিক পরপরই, দুর্ঘটনাবশত লক্ষ্যবস্তু হওয়ার পরে রাশিয়ার তৈরি ভূপৃষ্ঠ থেকে আকাশপথের ক্ষেপণাস্ত্রটি ঐ বিমানে আঘাত করে।যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা  জানান তিনি নিশ্চিত যে ইরান ঐ বিমানটি ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের রুজভেল্ট কক্ষে সাংবাদিকদের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, “একটা পর্যায়ে তারা ব্ল্যাক বক্সটি হস্তান্তর করবে বোয়িংয়ের কাছে।ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি বিধস্ত হয়ে আগুনের কুণ্ডলী হয়ে ইরানের ওপর পড়ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুডস বাহিনীর কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইরান ইরাকি ঘাঁটিগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘন্টা পর বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

ইরানের বিমান সংস্থার প্রধান ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ভূপাতিত হবার বিষয়টি অস্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com