শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাগাল্যাণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্ততঃ ১৪ জন সাধারণ নাগরিক নিহত

  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৪.৩৯ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

সরকারি ও সামরিক কর্মকর্তারা রবিবার জানান, ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় নাগাল্যান্ডে বেপরোয়া গুলি চালালে ভুলবশতঃ অন্তত ১৪জন উপজাতীয় নাগরিক ও একজন নিরাপত্তা সদস্যের মৃত্যু হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার রাতে বলেন, সাধারণ নাগরিকের মৃত্যুর খবরে তিনি ‘মর্মাহত।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও রয়টার্স মাধ্যমকে জানান এ ব্যাপারে তদন্ত শুরু করা হবে এবং ঘটনায় সংশ্লিষ্টদের বিচার করা হবে। তিনি এই ঘটনাকে এক গোয়েন্দা ব্যর্থতা বলে অভিহিত করেন।

নতুন দিল্লি ভিত্তিক কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর জানায়, অন্তত এক ডজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য হামলায় আহত হয়েছেন।

নাগাল্যান্ডের স্থানীয় বাসিন্দারা প্রায়শই সেনাবাহিনীকে বিদ্রোহী গ্ৰুপের বিরুদ্ধে অভিযানে ভুলবশতঃ স্থানীয় নিরীহ লোকজনদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনে থাকেন।

নাগাল্যান্ডে অবস্থিত পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা জানান, এই ঘটনাটি ঘটে মিয়ানমার সীমান্ত সংলগ্ন মন শহরের ওটিঙ নামক গ্রামে যেখানে আসাম রাইফেলসের সদস্যরা বিদ্রোহী বিরোধী অভিযানে লিপ্ত ছিল । ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি অংশ হিসাবে আসাম রাইফেলস ওই রাজ্যে বিদ্রোহ বিরোধী অভিযানে নিয়োজিত রয়েছে।

৩০ বা তার অধিক কয়লা শ্রমিক বহনকারী একটি ট্রাক আসাম রাইফেলসের শিবির এলাকা দিয়ে যাওয়ার সময় গুলি চালনা শুরু হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় পরিচয় গোপন রাখার শর্তে শীর্ষ একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, সেনাবাহিনীর কাছে ওই এলাকায় কিছু জঙ্গি তৎপরতার গোয়েন্দা তথ্য ছিল, তাই ট্রাকটি দেখেই খনির শ্রমিকদের বিদ্রোহী ভেবে তারা গুলি চালায় এবং ৬জন শ্রমিককে হত্যা করে।

তিনি জানান, “গ্রামে গুলি চালানোর সংবাদ ছড়ালে শত শত উপজাতীয় লোকজন সেনা শিবিরটি ঘিরে ফেলেন।তারা আসাম রাইফেলসের গাড়ি পুড়িয়ে দেন এবং দেশীয় বা অপ্রচলিত অস্ত্র দিয়ে সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com