শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উখিয়া রোহিঙ্গা শিবির থেকে এক মাসে ১৯৩ জন দুষ্কৃতিকারী আটক

  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১১.৫৪ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে এক মাসে (নভেম্বর) ‘আরসা’ নামধারীসহ অন্তত ১৯৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক জানান, ১৪ এপিবিএনের আওতাধীন বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে নভেম্বর মাসে কথিত আরসা সদস্যসহ ১৯৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

এ সময় ৫৩ হাজার ৫২২টি ইয়াবা বড়ি, ৫৫০ গ্রাম গাঁজা, ৪৩ ক্যান বিদেশি বিয়ার, ৫ বোতল বিদেশি মদ, নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা, ২টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১৪৯টি দেশীয় অস্ত্র, ২০ লাখ টাকার বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এসব ঘটনায় ৩৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৯ হাজার টাকা জরিমানা আদায়, বিভিন্ন মামলার সন্দেহজনক ২১ জন পলাতক আসামি আটক, রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করায় ২৭ জন রোহিঙ্গা নাগরিক আটক, অবৈধ ৫২টি সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ৯টি অটোরিকশা ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com