শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০.৩৮ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাসেল, এসএম মোর্শেদ, মোঃ আল-মামুন ও মোহাম্মদ নাসির উদ্দিন। এসময় তাদের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৪:৪৫ টায় দারুস সালাম থানার কোর্টবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী দারুস সালাম থানার কোর্টবাড়ি এলাকায় হানিফ পরিবহন কাউন্টারের সামনে রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং উত্তরা জোনাল টিম এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com