শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী হিসেবে ৬ ডিসেম্বর মৈত্রী দিবস হিসেবে উদযাপন

  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০.২০ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী হিসেবে ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে উদযাপন করবে ভারত ও বাংলাদেশ।

আজ শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও সাধারণ জনগণের অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই দিবসটি পালিত হবে।এসময় প্রতিমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ভারতীয় সেনাদের স্মরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে ভারতের ১৮ হাজারেরও বেশি শহীদের রক্ত মিশে বাংলাদেশের স্বাধীনতায় অর্জিত হয়েছে। এর মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে বিশেষ বন্ধুত্ব সৃষ্টির ভিত্তি স্থাপিত হয়েছে।

মন্ত্রী আরও জানান, ঢাকা ও নয়াদিল্লিসহ বিশ্বের আরও ১৮টি দেশে একসঙ্গে মৈত্রী দিবস পালিত হবে। অন্যান্য দেশগুলো হল- বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর (এমইএ) অফিসিয়াল মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) নয়াদিল্লিতে ৬ ডিসেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।

এ বিষয়ে অরিন্দম বাগচি বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, মৈত্রী দিবসের আয়োজন ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে গভীর এবং স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন, যা রক্ত এবং ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে।

মৈত্রী দিবস উপলক্ষে ঢাকায়ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভিন্ন পররাষ্ট্রবিষয়ক বিশ্লেষকদের মতে, অমীমাংসিত তিস্তার পানি বণ্টন ইস্যুসহ বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, বাংলাদেশ ও ভারত গঙ্গা চুক্তি বাস্তবায়ন, স্থল সীমান্ত চুক্তি এবং আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বেশ কিছু দুর্দান্ত অর্জন করেছে।

এ ছাড়া দুই ঘনিষ্ঠ প্রতিবেশি দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যেরও আশানুরূপ বৃদ্ধি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com