দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহারুল ইসলাম (২১) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত শাহারুল বহুলী গ্রামে মৃত মুসলেম উদ্দীনের ছেলে।
গত মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতদের পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শাহারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে ময়মনসিংহ এবং সেখান থেকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। পরে বুধবার ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়।