শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফুলবাড়ীতে মোবাইলের দোকানে চুরি।

  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৫.৪৫ পিএম
  • ৭৪৪ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানের টিন কেটে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের নিমতলা মোড়ে সোহেল টেলিকম নামে একটি মোবাইলের দোকানে টিন কেটে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক নুর আলম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ী চলে যান তিনি। এরপর পরের দিন বুধবার সকালে দোকাল খুলে দেখেন দোকানের উপরের সেলিং খোলা এবং টিন কাটা রয়েছে। সেখানে একটি দড়ি ঝোলানো রয়েছে। তিনি বলেন দোকানের স্মার্ট মোবাইল, এক্সোসরিস সহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে।
এ ঘটনায় দোকান মালিক নুর আলম বাদী হয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এনিয়ে ওই মার্কেটে চার বার চুরির ঘটনা ঘটলো। এর আগে পাশের দোকানে চুরির ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কেট মালিক মোতালেব হোসেন। পৌর কাওন্সিলর মমতাজুর রহমান পারভেজ ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন এটি খুব দু:খজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতি সম্মুখিন হতে হবে। এ বিষয়ে তারা প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছন।
বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্তা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com