শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ২.৫৭ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ জুয়েল মিয়া, মোঃ রুবেল ইসলাম, মোঃ জুয়েল ওরফে প্রিংক, মোঃ আল কিবরিয়া বাবু, মোঃ কোরবান আলী ও মোঃ ফয়সাল।

সোমবার (২৯ নভেম্বর ২০২১) রাত ৭.৪৫টায় মোহাম্মদপুর থানার সুলতানগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩টি চাকু উদ্ধার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম(বার), পিপিএম  জানান, কতিপয় লোক মোহাম্মদপুর থানার সুলতানগঞ্জ এর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এলাকায় সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com