সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ২.২৮ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ  এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। হাফ ভাড়া দেয়ার সময় আইডি কার্ড দেখাতে হবে। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ অন্যান্য জেলার জন্য প্রযোজ্য নয়।
আরও জানানো হয়, সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। এই সময়ের পর বাসে উঠলে পুরো ভাড়া দিতে হবে।
সংবাদ সম্মেলনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত ঘরে ফেরার অনুরোধ জানান তিনি।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের বিষয়ে বেসরকারি বাস মালিকদের সিদ্ধান্তের কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com