সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নবাগত ওসির সঙ্গে তালতলী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৭.২৩ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,তালতলী বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলী থানার নবাগত (ওসি) কাজী মো.শাখাওয়াত হোসেন তপু সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাংবাদিক ফোরামের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নব-যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো.শাখাওয়াত হোসেন তপুকে ফুলের তোড়া দিয়ে বরন করে।

এরপর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি নবাগত (ওসি) কাজী মো.শাখাওয়াত হোসেন তপু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।

পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

এ সময় সাংবাদিকরা বলেন,সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে থাকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন-বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আরিফ হোসেন ফসল,তালতলী সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com