রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

কেন্দ্র দখলের অভিযোগে চরবংশীতে দুই ইউপি প্রার্থীর নির্বাচন বর্জন

  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৭.২১ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী নির্বাচন বর্জন করেছে। রবিবার সকাল ৮টায় চরইন্দুরিয়া ভোট কেন্দ্রে ভোট শুরু হলেও ১০টার দিকে মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী রোকন দেওয়ানসহ তার লোকজন দুই মেম্বার প্রার্থী দেওয়ান মো: শফিকুল ইসলাম (ফুটবল) ও মো: মাহমুদুল হক খোকনের এজেন্টদের মারধোর করে বের করে দেন।
পরে ওই দুই মেম্বার প্রার্থী প্রিসাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিক অভিযোগ জানালেও কোনো সুফল মিলেনি। দুপর ১টার দিকে দেওয়ান মো: শফিকুল ইসলামের নিজ বাড়িতে দুই প্রার্থী নির্বাচন বর্জন করে। দুই মেম্বার প্রার্থী ও ভোটাররা জানান, সকাল ১০ টার দিকে কেন্দ্র থেকে মেম্বার প্রার্থী রোকন দেওয়ানের লোকজন প্রতিদন্ধী দুই মেম্বার প্রার্থীর এজেন্টদের মারধোর করে কেন্দ্র থেকে বের করে দেন।
নারী ভোটারদের প্রকাশ্যে সিল মারতে বাঁধ্য করলে ভোটাররা অস্বীকৃতি জানালে তাদের ও মারধোর করে বের করে দেওয়ার পর পুরো কেন্দ্র দখলে নিয়ে নেয় রোকন দেওয়ানের লোকজন।
ওই কেন্দ্র দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা প্রান গোপাল দাসের কাছে জানতে চাইলে তিনি জানান-,’আমার কেন্দ্র সুষ্ঠ ভোট হচ্ছে। কোনো প্রার্থীর এজেন্টদের বাহির করা হয়নি। এজেন্টদের সাথে আমার সব সময় কথা হয়।’ এই প্রতিবেদন করার দেড় ঘন্টা আগে যখন এজেন্টদের কেন্দ্রের বাহিরে দেখা যায়।
অথচ প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ১ ঘন্টা আগেও এজেন্টদের সাথে আমার কথা হয়। উপজেলা সমাজসেবা ও রিটার্নিং কর্মকর্তা শরীফ হোসেন জানান, ভুক্তভোগী ওই দুই মেম্বার প্রার্থীর মুঠোফোনে অভিযোগ পাওয়ার পর দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com