রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা ভাংচুরের অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৪.২২ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আসন্ন ইউ,পি নির্বাচনে প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও ক্লাব ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার চান্দ্রা ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঃ খালেক মোল্লার নির্বাচনী কøাব ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

চেয়ারম্যান প্রার্থী আঃ খালেক মোল্লা জানান, পাশাপাশি ক্লাব থাকায় তার নির্বাচনী প্রচার বাধাগ্রস্থ করার জন্য নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রুপাই মাতুব্বর ও তার সমর্থকরা ৩০/৪০জন সংঘবদ্ব হয়ে তার নির্বাচনী ক্লাবের চেয়ার,টেবিল ভেঙ্গে ফেলে এবং পোষ্টার,ব্যানার ছিড়ে ফেলে।

এ সময় তার লোকজন নির্বাচনী প্রচার বন্ধ করা সহ নানা ধরনের হুমকি দেয়। হামলার শিকার শাহিন মোল্লা জানান,রাতে চেয়ারম্যান প্রার্থী রুপাই মাতুব্বরের নেতৃত্বে ৩০/৪০ জন সংঘবদ্ব হয়ে তাকে সহ ২ সমর্থককে বেধড়ক পিটিয়ে আহত করে ।

এ ঘটনায় আঃ খালেক মোল্লা ভাঙ্গা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। রাতেই ওই প্রার্থী ভাঙ্গা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এদিকে হামলার খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে পড়ে।

বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com