দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ২৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩১৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।
মৃতদের মধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ও একজনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। এর মধ্যে সরকারি হাসপাতালে দুইজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন। একজনের বাড়ি ঢাকা বিভাগে, অন্য দুইজনের বাড়ি চট্টগ্রামে বিভাগে।