শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মোহাম্মদপুর থেকে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৬.৫৫ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মোহাম্মদপুর এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সুজন হোসেন মৃধা, সুমন চন্দ্র পাল, মোঃ আল আমীন, মোঃ ইয়াছিন ও মোঃ জাহাঙ্গীর হোসেন।

অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার  ডিএমপি নিউজকে বলেন, সোমবার (২২ নভেম্বর, ২০২১) সন্ধ্যা ৬.৩০টায় মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ০৩টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল মাসুদ, বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় ও অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম-বার, পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com