শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

আফিফ হোসাইনকে আঘাত করায় পাকিস্তানের শাহিন আফ্রিদির জরিমানা

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২.০৩ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান আফিফ হোসাইন ধ্রুবর পায়ে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির বল ছোঁড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সমালোচনা হয়নি। এবার বিষয়টি নজরে এসেছে আইসিসির।

তাই পাকিস্তানি এ পেসারের জরিমানা করেছে সংস্থাটি।

আইসিসির ম্যাচ রেফারির বিধান করা শাস্তি অনুযায়ী শাহিন আফ্রিদিকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দিতে হবে। একইসাথে তরুণ এ পেসারের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। বল করতে এসে ওপেনার সাইফ হাসানকে ফেরানোর পর ফিরতি ওভারের দ্বিতীয় বলে শাহিন আফ্রিদিকে বিশাল এক ছক্কা হাঁকান আফিফ হোসেন। বিষয়টি হজম করতে না পেরে পরের বল আফিফ ঠেকিয়ে দেওয়ার পর হাতে পেয়ে সজোরের তার দিক ছুঁড়ে মারেন পাকিস্তানি ফাস্ট বোলার।

ওই সময় আফিফ স্ট্রাইকিং প্রান্তে ক্রিজের মাঝেই ছিলেন। ফলে আফ্রিদির থ্রো স্টাম্পে লাগলেও তিনি আউট হতেন না। বলের প্রচণ্ড আঘাতে আফিফ ব্যথায় মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর আফিফ সুস্থ হলে ফের খেলা শুরু হয়। পরের বলটিই তিনি স্কয়ার লেগ দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে।

আফিফকে বল ছুঁড়ে মারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এবার এ ঘটনায় শাহীনের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৯ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও সোহেল তানভীর, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অবশ্য ম্যাচ শেসে শাহীন তার অপরাধ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com