শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ডেমরা এলাকা থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৬.৪৪ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহিন, মোঃ খোরশেদ আলম ও গোবিন্দ চক্রবর্তী।

অভিযানের নেতৃত্ব দেওয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ডেমরা থানার হাজী হোসেন প্লাজা মার্কেটের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর, ২০২১) রাত ৮:০৫ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com