রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

রামগঞ্জে ৫ আ.লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৬.৪৯ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

রামগঞ্জে ৫ আ.লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার! অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ আজ দুপুরের উপজেলা আওয়ামীলীগের এক জরুরি সভার মাধ‍্যমে তাদের বহিস্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ৪ নং ইছাপুর ইউনিয়নের আমির হোসেন খান, ২নং নোয়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন রানা, ৩নং ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইঁয়া, ৫ নং চন্ডিপুর ইউনিয়নের সামছুল ইসলাম সুমন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী৷ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় জরুরি সভায় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷

এ দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন, মোঃ হোসেন রানাসহ বহিস্কৃতরা জানান, ওনারা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কেন্দ্রে তালিকা প্রেরণ করেছেন৷

যা আজকের সভায় সভাপতিও বলেছেন৷ বহিস্কারসহ আরো অনেক ষড়যন্ত্র করবেন এটা জেনে বুঝে আমরা তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী হয়েছি৷ ইনশাআল্লাহ ২৮ তারিখে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিজয় নিয়ে আমাদের প্রিয় নেত্রীর কাছে যাব৷

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু জানান, আজকের জরুরি সভায় প্রিয় নেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ অনুযায়ী ৫ জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় শৃংখলার ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com