সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইরান যদি হামলা চালায় ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানে আক্রমণ চালাবে আমেরিকা:ডনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ৪.১৭ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

ইরানের নিহত শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির জন্য শোক প্রকাশের লক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ সোমবার তেহেরানে সমবেত হয়। সোলাইমানির স্থলাভিষিক্ত ইসমাইল ঘানি, আমেরিকার যে বিমান আক্রমণে সোলাইমানি নিহত হন তার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছেন যে ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানে আক্রমণ চালাবে।

রবিবার রাতে এয়ার ফোর্স ওয়ান বিমানে ট্রাম্প সাংবাদিকদের বলেন যে তারা আমাদের লোকজনকে হত্যা করবে, রাস্তায় বোমা পেতে আমাদের লোকজনকে হত্যা করবে, আর আমরা তাদের ঐতিহ্যবাহী স্থানে আক্রমণ করতে পারবো না – তা হয় না।।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাঁর ডেমোক্র্যাটিক সহকর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন যে এ সপ্তাহে প্রতিনিধি পরিষদে যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবে ভোট দেওয়া হবে – যেটিতে ইরানে সামরিক তৎপরতা বিষয়ে প্রেসিডেন্টের সামরিক সিদ্ধান্ত সীমিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com