রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ঢাকার বস্তি এলাকায় টিকাদান কর্মসূচী শুরু

  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১২.৩৪ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকার বস্তি এলাকায় মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচী শুরু করেছে সরকার।

মঙ্গলবার রাজধানীর ঢাকার সর্ববৃহৎ কড়াইল বস্তির বাসিন্দাদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য শহরের বস্তিতেও এই টিকাদান

কর্মসূচী শুরু হবে। কড়াইল বস্তির টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। তিনি সাংবাদিকদের জানান আজকে এখানে ১৫ হাজার টিকা এসেছে।আগামীকা থেকে ২০ হাজার করে টিকা মজুত থাকবে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি চলবে।

স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগে বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকা সেভাবে দেওয়া হয় নাই। তিনি বলেন কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ আছে যাদের অনেকেই টিকা নিয়েছেন এবং যারা নেন নাই তাঁদেরকে টিকা দেওয়া হবে। তবে তিনি বলেছেন ১৮ বছরের বেশি বয়সীদেরই টিকা দেওয়া হবে, এর নিচে নয়।

যারা নিবন্ধন করেন নাই তাদের কীভাবে টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবেন তাঁদের অন স্পট নিবন্ধন করানো হবে। তিনি বলেন এর আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেন নাই তাঁদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ঢাকার সর্ববৃহৎ কড়াইল বস্তির বাসিন্দাদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য শহরের বস্তিতেও এই টিকাদান

কর্মসূচী শুরু হবে। কড়াইল বস্তির টিকাদান কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।তিনি সাংবাদিকদের জানান আজকে এখানে ১৫ হাজার টিকা এসেছে।আগামীকাল থেকে ২০ হাজার করে টিকা মজুত থাকবে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি চলবে।

স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগে বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকা সেভাবে দেওয়া হয় নাই। তিনি বলেন কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ আছে যাদের অনেকেই টিকা নিয়েছেন এবং যারা নেন নাই তাঁদেরকে টিকা দেওয়া হবে। তবে তিনি বলেছেন ১৮ বছরের বেশি বয়সীদেরই টিকা দেওয়া হবে, এর নিচে নয়।

যারা নিবন্ধন করেন নাই তাদের কীভাবে টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন এখানে উপস্থিতির ভিত্তিতেই যারা আসবেন তাঁদের অনস্পট নিবন্ধন করানো হবে। তিনি বলেন এর আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেন নাই তাঁদের এনআইডি অথবা জন্ম নিবন্ধদ সনদের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দেওয়া হয়েছে।

এর আগে সোমবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বস্তি এলাকায় টিকাদান কর্মসূচি শুরুর কথা জানিয়েছিলেন। তিনি বলেন দেশে করোনা সংক্রমণ কমার অন্যতম কারণ হল মানুষকে যথা সম্ভব দ্রুত টিকা প্রদান। তিনি বলেন ইতিমধ্যেই প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫ কোটিরও বেশি মানুষকে এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ৩ কোটির বেশি মানুষকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com