সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনোরকম অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ডা. দীপু মনি

  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ২.৪৮ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

যারা প্রশ্নপত্র ফাঁসের কোনোরকম অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আমরা সেটি আশা করি। ইনশাআল্লাহ কোথাও প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু, গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে। কেউ যেন গুজবে কোনোভাবে কান না দেন।

আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব—কোনোভাবে কোনোরকম গুজবে কান দেবেন না। আপনার সন্তানেরা যেন কোনোভাবে গুজবে কান না দেয়, সে ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন। আর যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনোরকম অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এটিতে কোনো সন্দেহ নেই।

পরীক্ষা চলাকালে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের কেন্দ্রের বাইরে জটলা না করার অনুরোধ জানিয়ে ডা. দীপু মনি বলেন, ‘বেশির ভাগ প্রতিষ্ঠানে অভিভাবকদের অপেক্ষা করার খুব ভালো ব্যবস্থা নেই। পরীক্ষাকেন্দ্রের বাইরে অনেক ভিড় থাকছে, সেখানে স্বাস্থ্যবিধি মানাও খুব একটা সম্ভব হচ্ছে না। সে কারণে অভিভাবকদের অনুরোধ করব, যেন তাঁরা এ ব্যাপারে একটু যত্নবান হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com