মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত

কিশোরগঞ্জের তারাইলে ইউপি নির্বাচনে দুইভাইয়ের ভোট যুদ্ধে ছটো ভাই বিজয়ী

  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৮.৩১ পিএম
  • ৬৫২ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক  :  কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুই দলের মনোনয়নে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপন দুই ভাই। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বড় ভাইকে ভোটযুদ্ধে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছোট ভাই।

ছোট ভাই মো. আশরাফ উদ্দিন ভূঞা আসাদ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন।

নির্বাচনে ১৬৯ ভোটের ব্যবধানে বড় ভাইকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আশরাফ উদ্দিন ভূঞা আসাদ। তিনি পেয়েছেন ৩ হাজার ৮৯১ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বড় ভাই আওয়ামী লীগ প্রার্থী মো. গোলাপ হোসেন ভূঞা। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৭২২ ভোট।

এ ইউনিয়নে মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি তিন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জিল্লুর রহমান (ঘোড়া)।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী স্বপন (আনারস) ১ হাজার ৭৭৪ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ দিলওয়ার হোসেন (হাত পাখা) ৩৫৯ ভোট পেয়েছেন।

দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের মৃত ছায়েব আলী ভূঞার দুই ছেলে মো. গোলাপ হোসেন ভূঞা গোলাপ ও মো. আশরাফ উদ্দিন ভূঞা আসাদ পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। উভয়েই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় বড় ভাই উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঞা গোলাপকে।

অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন ছোট ভাই মো. আশরাফ উদ্দিন ভূঞা আসাদ।

দুই ভাইয়ের লড়াইয়ে স্বল্প ব্যবধানে শেষ হাসি হাসেন ছোট ভাই মো. আশরাফ উদ্দিন ভূঞা আসাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com